২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় কম্পিউটার মেলা সোমবার শুরু

খুলনায় তিন দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হচ্ছে সোমবার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2010, 12:40 PM

Updated : 25 Aug 2022, 07:51 PM

খুলনা, ডিসেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খুলনায় তিন দিনব্যাপী কম্পিউটার মেলা শুরু হচ্ছে সোমবার। নগরীর প্রাণকেন্দ্রে জলিল টাওয়ার কম্পিউটার মার্কেটে সকাল ১১টায় মেলার উদ্বোধন করবেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তাফা জব্বার, কম্পিউটার সমিতি খুলনার চেয়ারম্যান মো. নুরুল ইসলাম, সমিতির উপদেষ্টা ও সৈয়দ এ জলিল গ্র"পের চেয়ারম্যান সৈয়দ মনিরুল ইসলাম ও কম্পিউটার সমিতির উপদেষ্টা মো. হাবিবুর রহমান। প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে। প্রবেশ মূল্য ধার্য্য করা হয়েছে ১০ টাকা। তবে স্কুলের শিক্ষার্থীদের কোন প্রবেশ মূল্য লাগবে না। তাদেরকে স্কুল ড্রেস পরা থাকতে হবে অথবা পরচিয়পত্র দেখাতে হবে। বিক্রি হওয়া টিকেটের মধ্য থেকে র‌্যাফেল ড্র'র মাধ্যমে ১০ সৌভাগ্যবান ব্যক্তিকে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। মেলা উপলক্ষে শনিবার জলিল টাওয়ারের সপ্তম তলায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেলা আয়োজক কমিটির আহ্বায়ক আহমেদ কবির। এই মেলায় ৩৯টি স্টল থাকবে। এসব স্টলে ল্যাপটপ, ডেস্কটপ, পেনড্রাইভ, বিভিন্ন সফটওয়্যার, এন্টি ভাইরাস, ডিজিটাল ক্যামেরা, কম্পিউটার গেমস, বই প্রদর্শন ও বিক্রি করা হবে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কম্পিউটার সমিতি খুলনার উপদেষ্টা সৈয়দ মনিরুল ইসলাম ও হাবিবুর রহমান হাবিব, চেয়ারম্যান নুরুল ইসলাম, সভাপতি মনিরুল ইসলাম মিঠু, সাধারণ সম্পাদক মিয়া মো. সালাউদ্দিন সুকর্ন, সহ-সভাপতি শেখ শহীদুল হক, কোষাধ্যক্ষ সামছুজ্জামান লাবু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩২ ঘ.