২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বড়দিন উৎসব শুরু

খ্রিস্টান সম্প্রদায়রে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শনিবার। দিনটি ঘিরে সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়রে ঘরে ঘরে শুরু হয়েছে উৎসব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2010, 09:58 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- খ্রিস্টান সম্প্রদায়রে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন শনিবার। দিনটি ঘিরে সারাবিশ্বের মতো বাংলাদেশের খ্রিস্টান সম্প্রদায়রে ঘরে ঘরে শুরু হয়েছে উৎসব। দেশের সব গির্জা ও বড় বড় হোটেল রঙিন বাতি আর ফুল দিয়ে সাজানো হয়েছে বড়দিনের সাজে। খ্রিস্ট ধর্মে বিশ্বাসীদের অনেকের ঘরেই বসানো হয়েছে প্রতীকী গোশালা। বেথলেহেমের গরিব কাঠুরের গোয়াল ঘরেই যীশু খ্রিস্টের জন্ম। সে কথা স্মরণ করে বাড়িতে ধর্মীয় আবহ সৃষ্টি করতেই এটি করেন যীশুর অনুসারীরা। যীশুর জন্মতিথি ২৫ ডিসেম্বরকে প্রতিবছর আনন্দ-উৎসবের মধ্য দিয়ে বড়দিন হিসাবে পালন করে বিশ্বের খ্রিস্টান স