ঢাকা, ডিসেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর পল্লবীর বেড়িবাঁধে বনভোজনের যাত্রীবাহী একটি বাস খাড়ে পড়ে তিনজন নিহত হয়েছে।
শুক্রবার সকাল সোয়া ১০টার দিকে রুস্তমপুর এলাকায় এ দুর্ঘটনায় আরো ৩০ জন আহত হয় বলে পুলিশ জানায়।
বাসের যাত্রী হারুন অর রশীদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মিরপুর-১৩ থেকে অনুপম ক্লাব নামে একটি সংগঠনের উদ্যোগে বনভোজনের জন্য তারা টাঙ্গাইলের সফিপুর যাচ্ছিলেন।
নিহত মাহবুবুল হক (২৭) ও মোহাম্মদ সুমন (২২) বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন বলে প্রাথমিক তথ্যে পুলিশ জানতে পেরেছে। এছাড়া জাতীয় অর্থোপেডিক ও পুর্নবাসন হাসপাতাল (পঙ্গু হাসপাতাল) চিকিৎসাধীন অবস্থায় বাসের হেলপার আল-আমিন (২২) মারা যান।
পল্ল
bdnews24