২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে দিনশেষে সূচক কমেছে

দিনভর ওঠানামার পর ঢাকার পুঁজিবাজারে দিন শেষে সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমেছে। (সর্বশেষ তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2010, 06:30 AM

Updated : 25 Aug 2022, 07:51 PM

ঢাকা, ডিসেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনভর ওঠানামার পর ঢাকার পুঁজিবাজারে দিন শেষে সাধারণ সূচক ৬৩ পয়েন্ট কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনের শুরুতে সাধারণ সূচক প্রায় ১৩ পয়েন্ট কমে গেলেও পরে তা বাড়তে শুরু করে। এরপর কয়েকবার ওঠানামা হয় সূচকে। বেলা ৩টায় লেনদেন শেষে সূচক ৮১০৮ দশমিক ১০ তে দাঁড়ায়, যা দিনের শুরুর চেয়ে ০ দশমিক ৭৭ শতাংশ কম। তবে সপ্তাহের শেষ দিনে সূচকের ওঠানামার এ চিত্র স্বাভাবিক বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অ্যাসেট ম্যানেজমেন্ট ফার্ম এআইএমস'র শীর্ষ কর্মকর্তা ইয়াওয়ার সাঈদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সপ্তাহের শেষ দিনে এ ধরনের প্রবণতা স্বাভাবিক। কারণ বিনিয়োগকারী যারা রোববার শেয়ার কিনেছেন, তাদের অনেকেই শেষ দিনে কিছু লাভ নিয়ে যেতে চেয়েছেন।" বৃহস্পতিবার ১ হাজার ৩৪৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। যে ২৪৫টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে, তার মধ্যে ১৭২টির দাম কমেছে, বেড়েছে ৬৮টির। পাঁচটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএএম/এমআই/১৫৩০ ঘ.