২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জেলা পর্যায়ে ১৫ দিনের মধ্যে পরিবহন কমিটি করার নির্দেশ

পরিবহন খাতে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষায় আগামী ১৫ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলায় পরিবহন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Dec 2010, 03:51 PM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন খাতে শৃঙ্খলা এবং স্থিতিশীলতা রক্ষায় আগামী ১৫ দিনের মধ্যে দেশের প্রতিটি জেলায় পরিবহন কমিটি গঠন করার নির্দেশ দিয়েছে যোগাযোগ মন্ত্রণালয়। বুধবার মন্ত্রণালয়ের সভাকক্ষে দেশের পরিবহন খাতের বিভিন্ন বিষয়ে এক আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে তথ্য বিবরণীতে জানানো হয়। যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেনের সভাপতিত্বে সভায় নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। সভায় তিনি জানান, জয়দেবপুর-ময়মনসিংহ সড়ককে চার লেইনে উন্নীত করার কাজ শিগগিরই শুরু হবে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাজ এ মাসেই শুরু হতে যা"েচ্ছ। এ সময় সড়ক ও রেলপথ বিভাগের সচিব মো. মোজাম্মেল হক খান, অতিরিক্ত সচিব খন্দকার ইফতেখার হায়দার বিআরটিএ-র চেয়ারম্যান আইয়ুবুর রহমান ছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, শ্রমিক ফেডারেশনসহ বিভিন্ন সংগঠনের কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২১৪৪ ঘ.