২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে আবাসন মেলা

'টেকসই ও পরিবেশ বান্ধব আবাসন: সময়ের দাবি' এ শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আবাসন মেলা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 10:10 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'টেকসই ও পরিবেশ বান্ধব আবাসন: সময়ের দাবি' এ শ্লোগানকে প্রতিপাদ্য করে আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আবাসন মেলা। মেলার আয়োজক প্রতিষ্ঠান প্রীতি কমিউনিকেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এম এনায়েত উল্লাহ সোমবার এক সংবাদ সম্মেলনে একথা জানান। তিনি বলেন, নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান উদ্বোধনী অনুষ্ঠানে এবং পাট ও বস্ত্র মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। শেরাটন হোটেলের উইন্টার গার্ডেনে আয়োজিত চারদিনব্যাপী এ মেলায় ৫৫টি আবাসন ব্যবসায়ী প্রতিষ্ঠানের ৬৫টি স্টল থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্তদর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/১৬০৫ ঘ.