২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমানসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা

পুলিশের বাধা উপেক্ষা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের অভিযোগে আমানউল্লাহ আমানসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা করেছে বিমান বন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2010, 02:57 AM

Updated : 25 Aug 2022, 07:50 PM

ঢাকা, ডিসেম্বর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের বাধা উপেক্ষা করে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে প্রবেশের অভিযোগে আমানউল্লাহ আমানসহ বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা করেছে বিমান বন্দর (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষ। রোববার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উপ-পরিচালক তোফাজ্জল হোসেন ভুঁইয়া বাদি হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী সোহেল, নাজিম উদ্দিন এবং অজ্ঞাতপরিচয় দুইজনসহ পাঁচজনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। বিমানবন্দর থানার ওসি আবু সালেহ মো. সামসুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে এ ব্যাপারে আর কোনো তথ্য দিতে রাজি হননি তিনি। মামলার বরাত দিয়ে বিমানবন্দর থানা সূত্র জানায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শনিবার চীন সফরে যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ঢোকা নিয়ে বিএনপি নেতাদের সঙ্গে নিরাপত্তাকর্মীদের বাগবিতণ্ডা ও ধাক্কাধাক্কি হয়। এসময় অনুমতি না থাকলেও নিরাপত্তকর্মীদের বাধা অতিক্রম করে আমানউল্লাহ আমান, হাবিব-উন-নবী সোহেল, নাজিম উদ্দিনসহ অজ্ঞাতপরিচয় আরো দুজন নিরাপত্তাকর্মীদের বাধা উপেক্ষা করে ভিআইপে লাউঞ্জে ঢোকেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এজে/০৮৪৫ ঘ.