২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আগুনে দুই সেলাই শ্রমিকের মৃত্যু

নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি সেলাই কারখানায় আগুনে দুইজনের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2010, 12:57 PM

Updated : 25 Aug 2022, 07:49 PM

খুলনা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর সোনাডাঙ্গা এলাকায় একটি সেলাই কারখানায় আগুনে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় মজিদ সরণি এলাকায় নিউ মোসুমী ফেব্রিকস নামের ওই সেলাই কারখনায় নিহতরা হলেন- ইব্রাহিম (২৫) ও জাকির (২৬)। সোনাডাঙ্গা থানার ওসি মো. শহীদুল হক বলেন, সন্ধ্যা পৌনে ৬টার দিকে নিউ মৌসুমী ফেব্রিকস'র শোরুমের পিছনের কারখানায় আগুন ধরে। অন্য শ্রমিকরা বেরিয়ে এলেও জাকির ও ইব্রাহিম বেরোতে পারেননি। বিদ্যুতের শর্ট সার্কিট অথবা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। দমকল বাহিনীর একটি গাড়ি এসে আধঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৫৪ ঘ.