ঢাকা, ডিসেম্বর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ইসহাক মোল্লা নামের এক হাজতি মারা গেছে।
শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে কারারক্ষী আবুল কালাম ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ইসহাক মোল্লাকে (৩৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) মোতালেব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/কেএমএস/১৭১১ ঘ.
bdnews24