২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএসএফের গুলিতে নিহত ১

নীলফামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2010, 08:02 AM

Updated : 25 Aug 2022, 07:49 PM

নীলফামারী, ডিসেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নীলফামারী সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছে। ডিমলা উপজেলার উত্তর গোমনাতী সীমান্তে শুক্রবার ভোরে এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়। নিহত আব্দুর রশিদ (৩৫) এর বাড়ি পশ্চিম ছাতনাই গ্রামে। তিনি গরু ব্যবসায়ী ছিলেন বলে স্থানীয়রা জানায়। পশ্চিম ছাতনাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোর ৫টার দিকে সীমান্তের ৭৮৮ ও ৭৮৯ নম্বর পিলারের মধ্যবর্তী স্থানে রশিদ ও পাঁচ সঙ্গীর ওপর গুলি চালায় বিএসএফ সদস্যরা। গলায় গুলিবিদ্ধ রশিদকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় তার মৃত্যু হয় বলে আনোয়ার জানান। তবে রশিদের সঙ্গীরা সব নিরাপদে রয়েছে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪০০ ঘ.