সিলেট, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-ইউনাইটেড এয়ারওয়েজ বাংলাদেশ'র লন্ডন-সিলেট সরাসরি ফ্লাইট শুরু হয়েছে।
প্রথম ফ্লাইটটি মঙ্গলবার দুপুর ১২টায় লন্ডন থেকে সরাসরি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।
এ উপলক্ষে দুপুরে ওসমানী বিমানবন্দরে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরান।
মেয়র তার বক্তব্যে বলেন- "প্রবাসীদের অর্জিত রেমিটেন্স আমাদের অর্থনীতির চাকা গতিশীল রাখতে মুখ্য ভূমিকা পালন করে। তাই তাদের প্রতি সর্বদা সহযোগিতার হাত বাড়াতে হবে।"
ইউনাইটেড এয়ারওয়েজের সার্বিক সফলতার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।
অন্যান্যের মধ্যে সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরী, জালালাবাদ অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এ কে আব্দুল মুবিন, সিলেট চেম্বাস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রশাসক ফারুক মাহমুদ চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/২৩২৪ ঘ.
bdnews24