২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সহিদুল করিম আইন ও বিচার বিভাগের সচিব

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (মতামত) সহিদুল করিমকে সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 03:54 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব (মতামত) সহিদুল করিমকে সচিবের অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ এ সংক্রান্ত এক আদেশ জারি করে। সোমবার স্বাক্ষরিত পৃথক এক প্রজ্ঞাপনে সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে তাকে একই বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব মো. মজনুল আহসানকে ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল- ৩ এর সদস্য পদে বদলি করা হয়েছে। ঢাকার প্রশাসনিক ট্রাইব্যুনাল-৩ এর সদস্য ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলামকে আইন ও বিচার বিভাগে সংযুক্ত করা হয়। তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের দায়িত্বও পালন করবেন। খুলনার জেলা ও দায়রা জজ আশীষ রঞ্জন দাসকে আইন ও বিচার বিভাগের যুগ্ম সচিব পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২১৪২ ঘ.