২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হা-মীমে আগুন তদন্তে দুটি কমিটি

সাভারের আশুলিয়ায় হা-মীম গ্র"পের কারখানায় আগুন তদন্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 01:29 PM

Updated : 25 Aug 2022, 07:48 PM

সাভার, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাভারের আশুলিয়ায় হা-মীম গ্র"পের কারখানায় আগুন তদন্ত করতে সরকারি ও বেসরকারি পর্যায়ে দুটি কমিটি গঠন করা হয়েছে। আশুলিয়াল নরসিংহপুরে বহুতল ওই ভবনে মঙ্গলবার দুপুর ২টার দিকে আগুনের সূত্রপাত ঘটে বলে স্থানীয়রা জানায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভবনের ১০ ও ১১তলায় এ আগুন লাগে। অগ্নিকাণ্ডে ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সরকার গঠিত তদন্ত কমিটি করা হয়েছে ৫ সদস্যের। এতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইকবাল খান চৌধুরীকে আহ্বায়ক করা হয়েছে। এছাড়া পুলিশ বিভাগ, বিজিএমইএ, দমকল বাহিনী ও শ্রম মন্ত্রণালয়ের একজন করে প্রতিনিধি থাকবেন। স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রাত ৮টার দিকে ঘটনাস্থল পরিদর্শনকালে সাংবাদিকদের জানান, এই কমিটি আগামী সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে। অগ্নিকাণ্ডের কারণে সম্পর্কে তিনি বলেন, "প্রাথমিকভাবে মনে হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্তের পর আসল কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।" নিহত ও আহতদের সম্পর্কে সাহারা খাতুন বলেন, "এই ঘটনায় এ পর্যন্ত ২০ জনের মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরো ৫০ জন। এদের চিকিৎসার পুরো খরচ বহন করবে হা-মীম গ্র"প। তিনি বলেন, "আগুন পুরোপুরি নেভানো সম্ভব না হলেও তা নিয়ন্ত্রনে রয়েছে।" ঘটনায় নিহত ও আহতদের জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। এ ছাড়া বিজিএমইএ গঠন করেছে ৩ সদস্যের আরেকটি কমিটি। বিজিএমইএ'র সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেছেন, আগুনের ঘটনায় নিহত প্রত্যেকের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এছাড়া লাশ পৌঁছানোর জন্য আরো ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তিনি আরো জানান, হা-মীম গ্র"পের পক্ষ থেকে নিহত প্রত্যেকের জন্য আরো এক লাখ টাকা ও আহতদের জন্য ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিসি/কেএমএস/২০৪৮ ঘ.