২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

হলফনামায় ত্র"টি থাকায় সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

সিরাজগঞ্জ, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হলফনামায় ত্র"টি থাকায় সিরাজগঞ্জ পৌরসভা নির্বাচনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়েছে। মেয়র প্রার্থী পদে জমা দেওয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোকাদ্দেস আলীর মনোনয়নপত্র মঙ্গলবার যাচাই বাছাই শেষে বাতিল ঘোষণা করেন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা নিশ্চিত কুমার পোদ্দার। মোকাদ্দেস আলী সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মনোনয়পত্র দাখিল করেন। হলফনামাসহ অন্য কিছু কাগজপত্রে ত্র"টি থাকায় মনোনয়নপত্র বাতিল করা হয় বলে জানান মোকাদ্দেস আলী। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সঠিক কাগজপত্রসহ জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে আপিল করা হবে। আশা করি তিনি বিষয়টি পুনর্বিবেচনা করবেন।" নির্বাচনে তিন জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এরা হলেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কেএম হোসেন আলী হাসান, বর্তমান মেয়র টিআরএম নুর-ই-আলম হেলাল ও জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম। আগামী ১২ থেকে ১৮ জানুয়ারি দেশের ২৬২ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১৩ জানুয়ারি ভোটগ্রহণ হবে সিরাজগঞ্জের ছয় পৌরসভায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৬৩৩ ঘ.