২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সোহরাওয়ার্দী উদ্যান থেকে শিশুর লাশ উদ্ধার

রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 09:32 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগ থানার সোহরাওয়ার্দী উদ্যান থেকে এক অজ্ঞাত এক ছেলে শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উদ্যানের ভেতরের এক ঝোপ থেকে শিশুটির (১২) লাশ উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। পুলিশ বলছে, শিশুটিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটির গলায় রঙ্গিন ফিতা পেঁচানো ছিল। ধারণা করা হচ্ছে তাকে শ্বাসরোধ করে হত্যার পর এখানে ফেলে রেখে যায় সন্ত্রাসীরা। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ওদিকে, রাজধানীর চকবাজারের পূর্ব ইসলামবাগ থেকে মঙ্গলবার ভোরে রেশমা আক্তার সাজু (২৮) নামে এক মহিলার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। চকবাজার বাজার থানার ওসি মোহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মহিলার সঙ্গে তার স্বামীর সাত-আট বছর আগে ছাড়াছাড়ি হয়ে যায়। ১০ বছরের ছেলেসহ রেশমা পূর্ব ইসলামবাগে ভাড়া বাসায় থাকতেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/আরএ/১৫২৬ ঘ.