২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সবজির মধ্যে মুদ্রা পাচারের সময় গ্রেপ্তার ১

সবজির মধ্যে ৯২ লাখ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছেন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2010, 07:07 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সবজির মধ্যে ৯২ লাখ টাকা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিয়ে যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দরে ধরা পড়েছেন একজন। গ্রেপ্তার তুষার আহমেদ (৩৫) সোমবার রাতে সিঙ্গাপুর যাওয়ার জন্য বিমানবন্দরে যান। তার ব্যাগ শুল্ক বিভাগ তল্লাশি চালিয়ে আলু-পটলের মধ্যে ছয়টি দেশের মুদ্রা পায় বলে বিমানবন্দর থানার উপপরিদর্শক রেজাউল করিম জানান। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হুন্ডি ব্যবসায়ীরা এ মুদ্রা পাচার করছিলো বলে আমরা ধারণা করছি।" রেজাউল জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত ৯টার দিকে রাজস্ব ও শুল্ক কর্মকর্তারা তুষার আহমেদের ব্যাগে তল্লাশি চালিয়ে ৯২ লাখ টাকা মূল্যমানের জাপানি ইয়েন, সৌদি রিয়েল, সুইস ফ্রাঁ, অস্ট্রেলিয়ান ডলার, ইউরো ও দিরহাম পায়। মুদ্রা পাচারের অভিযোগে মামলার পর মঙ্গলবার সকালে তুষারকে বিমানবন্দর থানায় তুলে দেওয়া হয় বলে পুলিশ জানিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইটি/এমআই/১৩০০ ঘ.