ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুক্তিযুদ্ধে শহীদ লাখো মানুষের স্মরণে ১৫ ডিসেম্বর শোক দিবস পালনের জন্য উচ্চ আদালত আহ্বান জানালেও সরকারের পক্ষ থেকে দেড় বছরেও সাড়া যাওয়া যায়নি।
গত বছরের ৮ জুলাই হাইকোর্ট রেসকোর্স ময়দান মামলার রায়ে বিভিন্ন নির্দেশনার সঙ্গে ১৫ ডিসেম্বরকে জাতীয় শোক দিবস ঘোষণার পর্যবেক্ষণ দিয়েছিলো।
ওই রায়ের একটি পর্যবেক্ষণে বলেছিলো- "১৭৯১ সনে মুক্তিযুদ্ধ চলাকালীন ৯ মাসে বাংলাদেশে যে লক্ষ লক্ষ মানুষ শুধু বাঙালি হওয়ার কারণে চরম নির্যাতিত হয়েছে এবং প্রাণ বিসর্জন দিয়েছে; তাদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে বিজয় দিবসের আগে ১৫ ডিসেম্বর তারিখটি 'জাতীয় শোক দিবস' ঘোষণা করার জন্য বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানানো হচ্ছে।"
ওই মামলায় আবেদনকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সরকার কোনো আপিল করেনি। তারপরও ১৫ ডিসেম্বর জাতীয় শোক দিবস ঘোষণার রায় বাস্তবায়িত হয়নি। রায়টি বাস্তবায়নের জন্য সরকার কোনো উদ্যোগ নিয়েছে বলে আমার জানা নেই।
তিনি বলেন, "ভাষা শহীদদের স্মরণে ২১ ফেব্র"য়ারি শহীদ দিবস পালন করা হয়। কিন্তু ১৯৭১ সালে যাদের আত্মত্যাগ ছাড়া স্বাধীনতা অর্জন সম্ভব হতো না, তাদের স্মরণে একটি দিবস পালন করা উচিত। এই বিবেচনায় হাইকোর্টের ওই নির্দেশনা।"
হাইকোর্টের ওই রায়ে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের এবং ১৬ ডিসেম্বর পাকিস্তানি বাহিনীর আ
bdnews24