২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিএনপি নেতা গ্রেপ্তার

তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান বাবলুকে পুলিশ গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 04:50 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তালিকাভুক্ত সন্ত্রাসী হওয়ায় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা বিএনপি'র যুগ্ম সম্পাদক খালেকুজ্জামান বাবলুকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে কালীগঞ্জের তুমুলিয়া-কাপাসিয়া মোড় থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কালীগঞ্জ থানার ওসি আব্দুল আউয়াল বলেন, বাবলুর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় দুইটি চাঁদাবাজি ও একটি মারামারির মামলা এবং নরসিংদীর পলাশ থানায় ভাংচুর অগ্নিসংযোগের একটি মামলা রয়েছে। তবে কোনো মামলাতেই তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা নেই বলে তিনি জানান। এছাড়া স্থানীয় চাঁদাবাজদের তালিকায় তার নাম ২১ নম্বরে এবং সন্ত্রাসীদের তালিকায় ৩ নম্বরে রয়েছে বলে তিনি জানান। জেলা বিএনপি সভাপতি একেএম ফজলুল হক মিলন এ গ্রেপ্তারকে ষড়যন্ত্র ও উদ্দেশ্যমূলক দাবি করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.