ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশকে 'সবচেয়ে দুর্নীতিগ্রস্ত' হিসেবে চিহ্নিত করা টিআইবি'র প্রতিবেদন যাদের মতের ভিত্তিতে তৈরি হয়েছে তাদের পরিচয় প্রকাশের দাবি তুলেছে পুলিশ বিভাগ।
এ ধরণের জরিপ চালানোর সময় পুলিশের পক্ষ থেকে কোনো বেসরকারি সংস্থাকে রাখার ব্যাপারে একটি প্রস্তাব দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপ) কমিশনার বেনজির আহমেদ।
সোমবার বিকালে পুলিশ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে পরিচয় প্রকাশের ওই দাবি জানিয়ে তিনি বলেন, "এরা জঙ্গি, না মাদকসেবি, না ব্যবসায়ী তা জানতে হবে। এরা পুলিশের সেবা পেয়েছে কি না বা এদের মধ্যে কারা পুলিশকে ঘুষ দিয়েছে তাও জানা প্রয়োজন।"
সংবাদ সম্মেলন আয়োজন করে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
অ্যাসোসিয়েশনের সভাপতি ও অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক একেএম শহীদুল হক টিআইবি'র প্রতিবেদন প্রত্যাখ্যান করে বলেন, "এর পেছনে যড়যন্ত্র আছে বলে আমি মনে করি। এটা রহস্যজনক এবং অন্য কোন উদ্দেশ্যে এটা করা হয়েছে।"
এ বিষয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রতিবেদন সম্পর্কে পুলিশ বিভাগ যে মন্তব্য করেছে তা রাজনৈতিক। মত প্রকাশের স্বাধীনতা সবারই আছে। তবে আমরা যেসব গবেষণা করি তা বিজ্ঞানসম্মত, বস্তুনিষ্ঠ এবং আর্ন্তজাতিক মানের।"
"আমরা জনগণের অভিজ্ঞতা ও মতামত প্রতিবেদনে তুলে ধরেছি।"
গত বৃহস্পতিবার প্রকাশিত ওই প্রতিবেদনে পুলিশকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত খাত হিসাবে চিহ্নিত করে ৭৯ শতাংশ উত্তরদাতা। ৭৫ শতাংশ উত্তরদাতা পুলিশকে সর্বাধিক ঘুষগ্রহীতা বলেছেন বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।
স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন রোববার টিআইবি'র ওই প্রতিবেদনের সমালোচনা করেন।
সোমবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একেএম শহীদুল হক বলেন, "পুলিশের বিরুদ্ধে এই নেতিবাচক প্রতিবেদনে অনেকের মনোবল ভেঙে গেছে যার প্রভাব আগামী পৌর নির্বাচন ও বিশ্বকাপের পড়তে পারে।"
আন্তর্জাতিকভাবে যখন পুলিশের সুনাম বাড়ছে, জাতিসংঘ মিশনে পুলিশ সাফল্য দেখানোয় যখন চাহিদা বাড়ছে সেসময় এধরণের 'প্রচারে' পুলিশে কালিমা লেপন করা হয়েছে বলে মন্তব্য করেন সংবাদ সম্মেলনে উপস্থিত অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান মোখলেছুর রহমান।
এ প্রতিবেদন বিষয়ে আইনের আশ্রয় নেওয়া হবে কি না জানতে চাইলে শহীদুল হক জানান, "এ ব্যাপারে সংগঠনের সব সদস্যের সঙ্গে কথা বলা হচ্ছে। আইনজীবিদের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।"
শহীদুল হক দাবি করেন, "টিআইবি পুলিশ, জনপ্রশাসন এবং বিচার বিভাগকে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত আখ্যা দিয়ে প্রকারান্তরে রাষ্ট্রের অতি গুরুত্বপূর্ণ এই তিনটি অঙ্গের ভাবমূর্তি দেশে-বিদেশে ক্ষুণ
bdnews24