২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কারখানায় ভাংচুরে মামলা, আসামি দেড়শ'

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 02:31 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

গাজীপুর, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় একটি তৈরি পোশাক কারখানায় হামলা ও ভাংচুরের ঘটনায় শ্রমিকের বিরুদ্ধে মামলা হয়েছে। সোমবার কালিয়াকৈর থানায় মামলাটি করেন মুয়াজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের ব্যবস্থাপক (প্রসাশন) আব্দুল মালেক। মামলায় এ কারখানার ৬৬ শ্রমিকের নাম উল্লেখসহ দেড়শ'জনকে আসামি করা হয়। গত শনিবার সকালে উপজেলার পূর্ব চান্দরা কাঠালতলা এলাকায় মুয়াজ উদ্দিন টেক্সটাইল মিলস লিমিটেডের কারখানায় হামলা ও ভাংচুর করা হয়। মামলার নথি থেকে জানা যায়, সরকার নির্ধারিত নতুন স্কেলে বেতন দেওয়ার পরও কারখানার কিছু শ্রমিক অতিরিক্ত বেতনের দাবিতে শনিবার সকালে হামলা চালিয়ে কারখানায় ব্যাপক ভাংচুর করে। এতে এক কোটি ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়া হামলায় কারখানার সহকারী মহাব্যবস্থাপক রবিউল আলম ও উৎপাদন ব্যবস্থাপক আব্দুল্ল