২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে দুর্ঘটনায় কলেজ ছাত্রীর মৃত্যু

পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 08:05 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

পটুয়াখালী, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীতে সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল সাড়ে ১১টার দিকে শহরের সোনালী ব্যাংক মোড়ের কাছে এ দুর্ঘটনা ঘটে। ওই ছাত্রীর নাম ফাতেমা নাজনীন (২৩)। সে পটুয়াখালী সরকারি কলেজের বাংলা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলো। বাবার নাম শাহ আলম। জেলার গলাচিপা উপজেলার ডাকুয়া গ্রামে তার বাড়ি। ফাতেমার ভাই আবু সালেহ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সোনালী ব্যাংক মোড়ে পেছন দিক থেকে অপর একটি অটোরিকশা নাজনীনকে বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে নাজনীন ছিটকে নীচে পড়েন এবং ওড়না চাকায় পেঁচিয়ে ফাঁস লেগে ঘটনাস্থলেই মারা যান। গ্রামের বাড়ি যাওয়ার জন্য নাজনীন কলেজ হোস্টেল থেকে বাস স্ট্যান্ডে যাচ্ছিলেন বলে জানান তিনি। সদর থানার উপ-পরির্দশক (এসআই) প্রভাষ চন্দ্র জানান, এ ঘটনায় মামলা হয়নি। লাশ সদর হাসপাতাল মর্গে রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/কেএমএস/১৩৫২ ঘ.