২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে 'বন্দুকযুদ্ধে' যুবক নিহত

রাজধানীর ভাসানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Dec 2010, 06:52 AM

Updated : 25 Aug 2022, 07:48 PM

ঢাকা, ডিসেম্বর ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ভাসানটেক এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহতের নাম শহীদ ওরফে জামাই শহীদ (২৬)। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি। কাফরুল থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "র‌্যাব-৪ আমাদের জানায়, গতরাত ৩টার দিকে ভাসানটেকের পূর্ব বাইশটেকি বালুর মাঠে তাদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক যুবক গুলিবিদ্ধ হয়েছে। "খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাই। সেখানে কর্তব্যরত চিকিৎসক জানান, তিনি মৃত।" এসআই মাসুদুর আরো বলেন, "র‌্যাব জানিয়েছে, ঘটনাস্থল থেকে তারা দুটি অস্ত্র উদ্ধার করেছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১২৪৭ ঘ.