২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইলে আখ বিক্রির অনুমতি পাচ্ছেন চাষীরা

আখচাষীরা রোববার থেকে মোবাইল টেলিফোনে এসএমএসের মাধ্যমে আখ বিক্রির অনুমতিপত্র (পুর্জি) সংগ্রহ করতে পারবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 03:48 PM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ঢাকা, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আখচাষীরা রোববার থেকে মোবাইল টেলিফোনে এসএমএসের মাধ্যমে আখ বিক্রির অনুমতিপত্র (পুর্জি) সংগ্রহ করতে পারবেন। এদিন দেশের ১৫টি চিনিকলে একযোগে এই ই-পুর্জি কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন এবং ইউএনডিপির অর্থায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রোগ্রাম যৌথভাবে এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়