২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ছুরিকাঘাতে আহত ৩

ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 10:53 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

ব্রাহ্মণবাড়িয়া, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়া শহরে ছিনতাইকারীর ছুরিকাঘাতে সিএনজি চালিত অটোরিকশার চালক ও যাত্রীসহ তিনজন আহত হয়েছে। শনিবার দুপুর ১টার দিকে শহরের রেলগেইট এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ছিনতাইকারীরা অটোরিকশার চালক বাচ্চু মিয়া (৩৫) ও দুই যাত্রীর নগদ টাকাসহ সব লুটে নেয়। ছুরিকাঘাতে আহত অন্য দু'জনের পরিচয় পাওয়া যায়নি। বাচ্চু মিয়াকে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রেলগেইট এলাকায় চার-পাঁচজন জন সশস্ত্র ছিনতাইকারী অটোরিকশার ঘেরাও করে তাকে ও যাত্রীদের ছুরিকাঘাত করে সবকিছু লুটে নেয়। ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ওসি হামিদুল ইসলাম জানান, ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৬৪৮ ঘ.