ঢাকা, ডিসেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে তহবিল স্থানান্তরের অভিযোগ ওঠার প্রেক্ষাপটে এ বিষয়ে ব্যাখ্যা নিয়ে সংবাদ সম্মেলনে হাজির হলেন প্রতিষ্ঠানটির কর্ণধার মুহাম্মদ ইউনূস।
মিরপুরে গ্রামীণ ব্যাংকের প্রধান কার্যালয়ে রোববার দুপুর ১২টায় সংবাদ সম্মেলনে তিনি সাংবাদিকদের মুখোমুখি হলেন।
শনিবার গ্রামীণ ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক নূরজাহান বেগম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, মিরপুরের গ্রামীণ ব্যাংক অডিটোরিয়ামে দুপুর ১২টা এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এতে মুহাম্মদ ইউনূস গণমাধ্যমের মুখোমুখি হবেন।
নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে ক্ষুদ্র ঋণ নিয়ে গত ৩০ নভেম্বর ডেনিশ সাংবাদিক টম হাইনমানের তৈরি 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামের প্রামাণ্যচিত্রটি প্রচার হয়। এতে তহবিল স্থানান্তরের অভিযোগ তোলার ফলে ১২ বছর পর বিষয়টি প্রকাশ্য হয়।
বাংলাদেশে অনলাইন সংবাদপত্র ও সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম খবরটি প্রথম প্রকাশ করে। এরপর বাংলাদেশসহ পুরো বিশ্বে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়। ওই সময়ে ইউনূস ছিলেন দেশের বাইরে।
গ্রামীণ ব্যাংকের পক্ষ থেকে তহবিল নিয়ে কোনো ধরনের অনিয়মের অভিযোগ নাকচ করা হলেও চলমান বিতর্ক অবসানের লক্ষ্যে নোবেলজয়ী একমাত্র বাংলাদেশি সাংবাদিকদের মুখোমুখি হচ্ছেন।
গ্রামীণ ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়, "স
bdnews24