গোপালগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শ্যালে ইঞ্জিনচালিত যান নছিমন উল্টে ঘটনাস্থলে একজন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত নয়জন।
শনিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জ-বাঁশবাড়িয়া সড়কের বড়ইভিটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কালিপদ মহেশ (৫৫) কোটালীপাড়া উপজেলার ভেন্নবাড়ি গ্রামের নব কুমার মহেশের ছেলে।
টুঙ্গিপাড়া থানার ওসি মো. মাজহারুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যাত্রী বোঝাই নছিমনটি বড়ইভিটা মোড়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে নছিমন যাত্রী কালিপদ ঘটনাস্থলে নিহত হন।
আহতরা হলেন- অপূর্ব গাইন (৩৫), কৃপা মন্ডল (২১), নাহিদ তালুকদার (২২), মমতা মন্ডল (১৭) বিপ্লব মন্ডল (২২), গনপতি বিশ্বাস (৩২), ছাব্বির শেখ (১২), অনিল বিশ্বাস (২৫) ও রাসেল শেখ (২৬)।
তাদের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/আরএ/১৫৩১ ঘ.
bdnews24