২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সুনামগঞ্জে সংঘর্ষে নিহত ২

জমি নিয়ে বিরোধে সুনামগঞ্জের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2010, 04:47 AM

Updated : 25 Aug 2022, 07:47 PM

সুনামগঞ্জ, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধে সুনামগঞ্জের পল্লীতে দুই পক্ষের সংঘর্ষে নিহত হয়েছে দুজন। দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা জয়কলস ইউনিয়নের বগলাকাড়া গ্রামে শনিবার সকালের এই সংঘর্ষে আরো অর্ধশত ব্যক্তি আহত হয় বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন- আয়াজুর রহমান (৫৫) ও সামছু মিয়া (৬০)। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল এবং সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দক্ষিণ সুনামগঞ্জ থানার উপপরিদর্শক শফিকুল ইসলাম সাংবাদিকদের জানান, বগলাকাড়া গ্রামের বুরহান উদ্দিন দোলন ও রজব আলীর মধ্যে একটি ফসলি জমি নিয়ে বিরোধ চলছিলো। এর জের ধরে সকালে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘণ্টাব্যাপী সংঘর্ষে দুজন নিহত এবং অর্ধশত আহত হয় বলে তিনি জানান। পুলিশ কর্মকর্তা বলেন, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ যেন আবার না বাধে সেজন্য সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১০৪০ ঘ.