বগুড়া, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা বিএনপি'র সাবেক সভাপতি আব্দুল লতিফকে খুন করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার চকসকানগড়ি এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। রাত ৯টায় হাসপাতালে তার মৃত্যু হয়।
দুপচাঁচিয়া থানার ওসি মোজাম্মেল হক বলেন, এশা'র নামাজ শেষে ফেরার সময় বাড়ির সামনে পিছন থেকে তাকে ধারালো ফলা দিয়ে আঘাত করে দুর্বৃত্তরা।
পরে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পূর্ব শত্র"তার জেরে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আব্দুল লতিফের স্ত্রী নাহিদ সুলতানা বলেন, "থানা থেকে মাত্র ৩০ গজ দূরে এ হত্যা সংঘটিত হওয়ায় আমি হতবাক। হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩১৪ ঘ.
bdnews24