গোপালগঞ্জ, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাইক্রোবাস চাপায় মৃত্যুর প্রতিবাদ ও মহাসড়কে স্পিড ব্রেকার নির্মাণের দাবিতে গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় মহসড়ক অবরোধ করেছে এলাকাবাসী।
শুক্রবার সকাল ৮টা থেকে সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। দুপুর ১২টার দিকে স্পিড ব্রেকার নির্মাণের আশ্বাসে অবরোধ তুলে নেয়।
অবরোধ চলাকালে রাস্তার দু'পাশে পাঁচ শতাধিক গাড়ি আটকা পড়ে।
গোপালগঞ্জ সদর থানার ওসি মো. বোরহান উদ্দিন বলেন, অবরোধ চলাকালে বাগেরহাট-৪ আসনের সাংসদ মোজাম্মেল হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান শেখ লুৎফার রহমান বাচ্চু, ভাইস চেয়ারম্যান বিএম লিয়াকত আলী ও পুলিশ স্থানীয়দের সঙ্গে বৈঠক করে ওই স্থানে ২৪ ঘণ্টার মধ্যে ছয়টি স্পিড ব্রেকার নির্মাণের প্রতিশ্র"তি দেন।
এরপর এলাকাবাসী অবরোধ তুলে নেয়।
ঢাকা-খুলনা মহাসড়কে চন্দ্রদিঘলিয়ায় বৃহস্পতিবার রাত ৮টার দিকে একটি দ্রুতগামী মাইক্রোবাসের চাপায় ওই গ্রামের চায়ের দোকানী আসাদ ভূইয়া নিহত হন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৯০৭ ঘ.
bdnews24