নরসিংদী, ডিসেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় ৪৩ ঘণ্টা পর শুক্রবার দুপুর ১২টার দিকে নরসিংদীর তিনটি লাইনেই ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।
কর্মকর্তারা জানিয়েছেন, বুধবার বিকাল পৌনে ৫টার দিকে নরসিংদী রেল স্টেশনে ঢাকামুখী চট্টলা এক্সপ্রেস এবং চট্টগ্রামগামী মহানগর গোধূলি এক্সপ্রেসের মুখোমুখি সংঘর্ষের পর তিনটি লাইনের দুটি বন্ধ ছিলো। শুক্রবার দুপুর ১২টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেন দুটির ইঞ্জিন মেরামতের জন্য নিয়ে গেছে উদ্ধারকারী হাইড্রোলিক ক্রেন।
স্টেশন মাস্টার মরণ চন্দ্র দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "দুপুর ১২টা ৫ মিনিট থেকে আমাদের এক নম্বর লাইনেও ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। দুর্ঘটনার পর থেকে এক নম্বর ও দুই নম্বর লাইনে ট্রেন চলাচল বন্ধ ছিলো। তিন নম্বর লাইন দিয়ে ট্রেন চলাচল করছিলো।"
তিনি জানান, দুর্ঘটনার পাঁচ ঘণ্টা পর উদ্ধারকারী ট্রেনটি দুই নম্বর লাইনে থেকে কাজ চালানোয় যাতায়াত বিঘি
bdnews24