ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর শাহবাগে 'পরিত্যক্ত' অবস্থায় পড়ে থাকা প্রায় চার একর ভূমির দখল বুঝে নিয়েছে সরকার।
বৃহস্পতিবার এক অভিযানে ঢাকা জেলা প্রশাসন তিন একর ৮৩ শতাংশ জমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়কে বুঝিয়ে দেয়।
জায়গাটির অন্যতম দাবিদার ব্যবসায়িক শিল্পগোষ্ঠী বেক্সিমকো 'অমূল্য' ভূমিটি দখল করে রেখেছিল বলে কয়েকটি সংবাদ মাধ্যমে খবর প্রচার হলেও তারা এ অভিযোগ অস্বীকার করেছে।
তবে জমিটি দখলমুক্ত করার সময় সেখানে পার্ক করা অবস্থায় বেক্সিমকো ফার্মার কাভার্ড ভ্যান ছিলো।
মালিকানার ফায়সালা না হওয়ায় রাজধানীর হৃৎপিন্ডে অবস্থিত জমিটি অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল বলে সরকারের একাধিক সূত্র জানিয়েছে।
বেক্সিমকো গ্র"পের আইনজীবী শাহ মঞ্জুরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৯৮৭ সালে জায়গাটি রাজউক তাদের ইজারা দেয়। ১৯৯৯ সালে সরকার ওই জায়গার বিনিময়ে রাজধানীর মিন্টুরোডে দুটি প্লটে ২ দশমিক ১৩ একর জায়গা দেবে
bdnews24