ঢাকা, ডিসেম্বর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ৫৩০টি ইয়াবা বাড়িসহ ইমরান নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়।
র্যাব-২ এর সহকারি পুলিশ সুপার সাফিউল সারোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এই মাদক ব্যবসায়ী ইমরান এর আগেও একই অভিযোগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে কয়েকবার গ্রেপ্তার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২২০৯ ঘ.
bdnews24