২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ মিনিট স্তব্ধ ছিলো নেত্রকোনা শহর

নেত্রকোনায় জামাআতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি) জঙ্গিদের বোমা হামলায় নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নেত্রকোনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Dec 2010, 06:00 PM

Updated : 26 Apr 2022, 01:40 AM

হামলার পঞ্চম বার্ষিকীতে বুধবার সকাল ৯টায় নেত্রকোনা শহরের উদীচী কার্যালয়ে কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়। সাড়ে ৯টায় নিহতদের স্মরণে উদীচী কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

সকাল ১০টা ৪০ মিনিট থেকে ১০টা ৪৫ মিনিট পর্যন্ত যে যেখানে ছিল সেখানেই নীরবে দাঁড়িয়ে 'স্তব্ধ নেত্রকোনা' কর্মসূচি পালন করে।

২০০৫ সালের ৮ ডিসেম্বর শহরের অজহর রোডে উদীচী ও শতদল গোষ্ঠী কার্যালয়ের সামনে আত্মঘাতী বোমা হামলা চালায় নিষিদ্ধ ঘোষিত জেএমবি জঙ্গিরা।

হামলায় জেলা উদীচীর সাধারণ সম্পাদক খাজা হায়দার হোসেন, সাংগঠনিক সম্পাদক সুদ্বীপ্তা পাল শেলী, মাছ বিক্রেতা আফতাব উদ্দিন, রিকশাচালক রইছ উদ্দিন, গৃহিনী রাণী আক্তার, মটর মেকানিকস যাদব দাস, ভিক্ষুক জয়নাল ও আত্মঘাতী কিশোর আব্দুল্লাহ আল কাফি নিহত হয়। আহত হয় পুলিশসহ অর্ধশতাধিক।

নিহতদের স্মরণে সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে প্রতিবাদ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে। দুপুর ১২টায় নিহতের কবর জিয়ারত, শশ্মানের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ ও পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাত করেন 'নেত্রকোনা ট্র্যাজেডি দিবস উদযাপন পরিষদের' নেতারা।