ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ফিলিস্তিনি সংহতি দিবস উপলক্ষে শুক্রবার ঢাকায় আয়োজিত সভায় মধ্যপ্রাচ্যে আলাদা রাষ্ট্রের দাবিতে আন্দোলনরত ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানানো হয়েছে।
ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের ওই আলোচনা সভায় পূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান, ঢাকায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের দূত শাহের মুহম্মদসহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
ফিলিস্তিনি সংহতি দিবস ছিলো ২৯ ডিসেম্বর। সে দিবসটি ধরে বাংলাদেশ শান্তি পরিষদ ওই আলোচনা সভা করে।
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠায় ১৯৪৭ সালের ২৯ নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদে 'ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন' প্রস্তাব অনুমোদিত হয়। এরপর থেকে এ দিনটি আন্তর্জাতিক ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে পালিত হয়ে আসছে।
জাতিসংঘ প্রস্তাব অনুযায়ী ইসরায়েল ও ফিলিস্তিন- আলাদা দুটি রাষ্ট্র প্রতিষ্ঠার কথা থাকলেও এখন পর্যন্ত তা হয়নি।
সভায় প্রধান অতিথির বক্তব্যে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী মান্নান বলেন, "ফিলিস্তিন, ভিয়েতনাম এবং বাংলাদেশ প্রায় একই সময়ে স্বাধীনতা সংগ্রামের আন্দোলন শুরু করে। ভিয়েতনাম এবং বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু ফিলিস্তিনিদের এখনো আন্দোলন চালিয়ে যেতে হচ্ছে। এটা অত্যন্ত দুঃখজনক।"
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মান্নান বলেন, "স্বাধীন ভূখণ্ডের জন্য যুদ্ধ করার যন্ত্রণা অনেক। সংগ্রামী ফিলিস্তিনিরা এখনো সেই আন্দোলন অব্যাহত রেখেছেন, এটা ভাবতে আমাদের অনেক কষ্ট হয়।"
ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি বাহিনীর নির্যাতন তুলে ধরে মান্নান বলেন, "তারা ছোট শিশুদের দিকেও বন্দুকের নল তাক করে রাখে, যা আমাদের মর্মাহত করে।"
স্বাধীন ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সমর্থন থাকবে বলে প্রতিমন্ত্রী জানান।
বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, "ইসরাইল, যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা কিছু দেশের ষড়যন্ত্রের কারণে ফিলিস্তিনিরা স্বাধীনতা পাচ্ছে না।"
ফিলিস্তিনে ইসরায়েলি বসতি স
bdnews24