২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাকের ধাক্কায় সাবেক ছাত্রলীগ নেতা নিহত

রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রলীগের এক সাবেক নেতা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 12:11 PM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীতে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ছাত্রলীগের এক সাবেক নেতা। নিহত গিয়াস উদ্দিন আহমেদ বাবু (৩৮) ছাত্রলীগের ঢাকা মহানগর (উত্তর) শাখার সহ-সভাপতি ছিলেন বলেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন ওই শাখার বর্তমান সাধারণ সম্পাদক আজিজুল হক রানা। গিয়াস মোহাম্মদপুর এলাকায় থাকতেন। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোররাতে মোহাম্মদপুরে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের সড়কে দুর্ঘটনায় পড়েন গিয়াস। দুপুর ১টায় গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎধীন অবস্থায় তার মৃত্যু হয়। গুলশান থানার উপপরিদর্শক (এসআই) মুকুল মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৩টার দিকে সোহরাওয়ার্দী হাসপাতালের সামনের রাস্তায় একটি ট্রাক গিয়াসকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত গিয়াসকে প্রথমে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাকে নেওয়া হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শুক্রবার সকালে গিয়াসকে ইউনাইটেড হাসাপাতালে ভর্তি করা হয়। ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমইউএস/এমআই/১৮০০ ঘ.