২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিনা সুদে ঋণ পাবে প্রতিবন্ধীরা

প্রতিবন্ধীদের সাহায্যের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2010, 08:43 AM

Updated : 25 Aug 2022, 07:44 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধীদের সাহায্যের জন্য বিনা সুদে ঋণ দেওয়ার ঘোষণা দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী এনামুল হক মোস্তফা শহীদ। শুক্রবার ১৯তম আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ ঘোষণা দেন। তিনি বলেন, "সুদমুক্ত ঋণ দিয়ে প্রতিবন্ধীদের পুনর্বাসন করা হবে।" সভায় প্রতিবন্ধীদের উন্নয়নে দল-মত নির্বিশেষে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান প্রধানমন্ত্রীর সমাজকল্যাণ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী। উপদেষ্টা এসময় আরো বলেন, "প্রতিবন্ধীদের মর্যাদা না দিলে আমরা মানসিক প্রতিবন্ধী হিসেবে চিহ্নিত হবো। প্রতিবন্ধিতা কোনো প্রতিবন্ধকতা নয়। একে সহজেই জয় করা সম্ভব।" ওসমানী স্মৃতি মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব কামরুন নেসা খানম। এতে সাংসদ মনিরুল ইসলাম, জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক গাজী মোহাম্মদ নূরুল কবির, সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মশিউর রহমান, জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি খন্দকার জহুরুল আলম, ন্যাশনাল অ্যালায়েন্স অব ডিজঅ্যাবল্ড পিপলস অর্গানাইজেশনের সভাপতি আব্দুস সাত্তার দুলাল, আাকশন অন ডিজঅ্যাবিলিটি অ্যান্ড ডেভেলপমেন্টের কান্ট্রি ডিরেক্টর মোশাররফ হোসেন ও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব বেগম নাছিমা বেগম বক্তব্য দেন। বক্তরা প্রতিবন্ধীদের জন্য প্রণীত আইন সংশোধন করে তা যুগোপযোগী করার দাবি জানান। 'সহস্রাব্দ লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তির অঙ্গীকার'