২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুকুরের কামড়ে ২৫ শিশু আহত

ঠাকুরগাঁও'র হরিপুর উপজেলার ছয়টি গ্রামে কুকুরের কামড়ে অন্তত ২৫ শিশু আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 05:14 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঠাকুরগাঁও, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও'র হরিপুর উপজেলার ছয়টি গ্রামে কুকুরের কামড়ে অন্তত ২৫ শিশু আহত হয়েছে। আহতদের মধ্যে ছয়জনকে হরিপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে। উপজেলা চেয়ারম্যান শামীম ফেরদৌস টগর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জলাতঙ্কের টিকার সংকট রয়েছে। নিজের উদ্যোগে মাত্র পাঁচজনকে টিকা সরবরাহ করতে পেরেছেন বলে তিনি জানান। এ বিষয়ে সিভিল সার্জন ডা. কাজল কুমার কুণ্ডু বলেন, হাসপাতালে অনেকদিন থেকে সরকারিভাবে টিকা সরবরাহ নেই। কুকুরের কামড়ে আহতদের মধ্যে আছে- পাঁচঘরিয়া গ্রামের ফরিদ (১০), মমিন (৪), মুনসুরা (৭), ইউনুস আলী (৯), মশালডাঙ্গী গ্রামের মনিরা খাতুন (৮), করিম (১০), আমগাঁও গ্রামের রায়হান (৪), রুহুল আমিন (১৩), রাব্বিনা (৭), সাবের আলী (৮), ভেটনা গ্রামের রকিম (৫), কামারপুকুর গ্রামের হৃদয় আরিফ (৮), যামুন গ্রামের রাশেদুল (৫), রইসুল (১২), সফিউর (১৫), ঝাড়বাড়ী গ্রামের সোহাগ (৫)। এর মধ্যে মুনসুরা, রকিম, হৃদয় আরিফ, সাবের আলী, ফরিদ ও করিমকে হরিপুর উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়রা জানায়, ঘটনার পর বৃহস্পতিবার দুপুরে এলাকাবাসী কুকুরটি মেরে ফেলেছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২৩১২ ঘ.