২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছুরি মেরে তিন লাখ টাকা ছিনতাই

সিলেট নগরীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Dec 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

সিলেট, ডিসেম্বর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীতে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে তিন লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার দুপুরে টিলাগড় এলাকায় এমসি কলেজের সামনে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। আহত আরিফ বিল্লাহকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি শহরতলীর খাদিমপাড়ার নাজিমগড় রিসোর্ট নামের একটি হোটেলের হিসাবরক্ষক। সিলেট কোতয়ালি থানার ওসি খন্দকার নওরোজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ২টার দিকে প্রাইম ব্যাংক লালদিঘির পাড় শাখা থেকে আরিফ তিন লাখ টাকা তুলে অটোরিকশায় করে হোটেলে ফিরছিলেন। টিলাগড় এলাকায় এমসি কলেজের সামনে আসার পর দুটি মটরসাইকেলে করে আসা ছয় দুর্বৃত্ত অটোরিকশাটি আটকায়। তারা আরিফের দুই হাতে ছুরিকাঘাত করে টাকা নিয়ে যায়। এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত থানায় মামলা হয়নি বলে জানান ওসি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২০১৪ ঘ.