পাবনা, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাবনায় গোপন সংগঠন পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির (এম-এল) জনযুদ্ধের গ্র"পের এক আঞ্চলিক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
মঙ্গলবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলার ডিকশির বিল থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
নিহত নুরুল ইসলাম নুরাইর (৩২) বাড়ি উপজেলার হাদল গ্রামে।
তার বিরুদ্ধে খুন, ডাকাতিসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে বলে জানান ফরিদপুর থানার ওসি আবু জাফর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার দিবাগত মধ্যরাতে ১০/১২ জন দুবর্ৃৃত্ত নুরাইকে ধরে নিয়ে কুপিয়ে ও জবাই করে হত্যা করে ডিকশির বিলে ফেলে রেখে যায়।
মঙ্গলবার সন্ধ্যায় এলাকাবাসী বিলে মাছ ধরতে গিয়ে লাশ দেখে পুলিশকে খবর দেয়।
ওসি জানান, প্রতিপক্ষ কোনে গোপন সংগঠনের অস্ত্রধারীরা নুরাইকে হত্যা করে থাকতে পারে। লাশ ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৮২২ ঘ.
bdnews24