২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

আফতাবউদ্দিন হত্যামামলা ওসমান ছাড়া বাকি আসামিদের বিরুদ্ধে চলবে

রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের নির্দেশের পর শীর্ষসন্ত্রাসী শাহাদাতসহ ১৮ আসামির বিরুদ্ধে হত্যা মামলাটি চালানোর নির্দেশ দিয়েছে একই আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Nov 2010, 03:19 PM

Updated : 25 Aug 2022, 07:43 PM

ঢাকা, নভেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজনৈতিক হয়রানিমূলক বিবেচনায় প্রত্যাহারের নির্দেশের পর শীর্ষসন্ত্রাসী শাহাদাতসহ ১৮ আসামির বিরুদ্ধে হত্যা মামলাটি চালানোর নির্দেশ দিয়েছে একই আদালত। মামলার এক নম্বর আসামি ওসমান গনি ছাড়া বাকিদের আদালতে হাজির ও অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছে আদালত। মিরপুরের আফতাবউদ্দিন হত্যামামলায় সোমবার ওসমান গনি ছাড়া বাকি ১৮ আসামিকে আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা ও এদের মধ্যে জামিনপ্রাপ্তদের আদালতে হাজির হতে সমন পাঠানোর আদেশ দেন ঢাকার বিশেষ দায়রা জজ ও পরিবেশ আপিল আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান। এ আদালতে মামলাটির বিচার কাজ চলছিল। বিচারক মাহবুবুর বুধবার আসামিদের উপস্থিতি ও অভিযোগ গঠনের দিন নির্ধারণ করেছেন। মামলার অন্য আসামিরা হলেন