২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে ট্রেনে কাটা পড়া লাশ

রাজশাহীতে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2010, 11:06 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

রাজশাহী, নভেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীতে ট্রেনে কাটা পড়া এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে এই যুবক ট্রেনে কাটা পড়ে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে। নিহত রাফি (১৮) নগরীর মতিহার থানাধীন মির্জাপুর এলাকার আব্দুল আজিজের ছেলে। সে সেলুনে কাজ করতো। মতিহার থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণকবরের পাশের রেল ক্রসিং পার হওয়ার সময় পার্বতীপুর থেকে রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে রাফি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রাজশাহী জিআরএপি থানার উপপরিদর্শক (এসআই) মোনায়েম জানান, ময়না তদন্তের জন্য লাশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে জিআরপি থানায় একটি অপমৃত্যুর মামলা হবে বলে তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমএসবি/১৬৫৩ ঘ.