২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কনোকো-ফিলিপসের সঙ্গে চুক্তি না করার দাবি

বঙ্গোপসাগরে দুই ব্লকে আমেরিকান প্রতিষ্ঠান কনোকো-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তি না করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 02:32 PM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে দুই ব্লকে আমেরিকান প্রতিষ্ঠান কনোকো-ফিলিপসের সঙ্গে তেল-গ্যাস উত্তোলন চুক্তি না করার দাবি জানিয়েছে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। রোববার বিকেলে রাজধানীর শাহবাগে এক বিক্ষোভ সমাবেশে এ দাবি জানান কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ। কনোকো-ফিলিপসকে সাগরের গ্যাস ব্লক ইজারা না দেওয়াসহ সাত দফা দাবি বাস্তবায়নে এ সমাবেশের আয়োজন করে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি। সমাবেশ শেষে দাবি আদায়ে শাহবাগ থেকে নীলক্ষেত পর্যন্ত পদযাত্রা করে তারা। সমাবেশে শেখ শহীদুল্লাহ বলেন, "গত তত্ত্বাবধায়ক সরকার তড়িঘড়ি করে তেল-গ্যাস লুণ্ঠন ও পাচারের জন্য মডেল উৎপাদন-বণ্টন চুক্তি (প্রডাকশন শেয়ারিং কন্ট্রাকট-পিএসসি) ২০০৮ প্রণয়ন করে।" ওই মডেলের আলোকে আন্তর্জাতিক দরপত্র প্রক্রিয়ার মধ্য দিয়ে ২০০৮ সালে বঙ্গোপসাগরের ১০ ও ১১ নম্বর ব্লকে তেল-গ্যাস উত্তোলনের জন্য নির্বাচিত হয় কনোকো-ফিলিপস। বাংলাদেশের মোট ৫২টি গ্যাস ব্লক রয়েছে। এর মধ্যে ২৮টি সাগরে। শহীদুল্লাহ বলেন, "মডেল পিএসসি ২০০৮-এ বলা হয়েছে, বাংলাদেশ সর্বোচ্চ শতকরা ২০ ভাগ গ্যাস পাবে আর শতকরা ৮০ ভাগ নির্দিষ্ট দরে আমাদের কেনার অধিকার দেওয়া হবে।" বাংলাদেশ ওই গ্যাস কিনতে না পারলে মডেল পিএসসি অনুযায়ী কনোকো-ফিলিপসের তা রপ্তানির সুযোগ থাকছে বলে জানান তিনি। কমিটির অন্য দাবির মধ্যে রয়েছে