২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলিফ্যান্ট রোডে বাণিজ্যিক ভবনে আগুন

রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ১৪তলা বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত জেনারেটর কক্ষে রোববার আগুন লেগেছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2010, 05:26 AM

Updated : 25 Aug 2022, 07:42 PM

ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর এলিফ্যান্ট রোডের একটি ১৪তলা বাণিজ্যিক ভবনের নিচতলায় অবস্থিত জেনারেটর কক্ষে রোববার আগুন লেগেছিলো। দমকল বাহিনী বলছে, এতে প্রায় ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষের স্টেশন অফিসার শাহাজাদী সুলতানা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২১৮ নম্বর এলিফ্যান্ট রোডের সাহারা ট্রপিক্যাল সেন্টারের নিচতলায় জেনারেটর কক্ষে বৈদ্যুতিক গোলযোগের কারণে ভোর ৫টার দিকে আগুন লাগে। তিনি বলেন, খবর পেয়ে দমকল বাহিনীর দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে জেনারেটরসহ কক্ষের অন্যান্য জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এজে/১১২২ ঘ.