২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ৬ কেজি গাঁজাসহ আটক ৪

চাঁদপুরের কচুয়া উপজেলা খাজুরিয়া এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2010, 12:55 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

চাঁদপুর, নভেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুরের কচুয়া উপজেলা খাজুরিয়া এলাকা থেকে ছয় কেজি গাঁজাসহ চার জনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। কুমিল্লা থেকে কচুয়াগামী একটি বাসে অভিযান চালিয়ে শনিবার বিকালে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- আলেয়া (৪৫), নূরজাহান (৪০), নাজমা (১৭) ও তার স্বামী মিজান (২৭)। তাদের বাড়ি কুমিল্লা ও বরিশালে। তারা পুলিশকে জানিয়েছে, এসব গাঁজা তারা কুমিল্লা থেকে চাঁদপুর হয়ে বরিশাল নিয়ে যাচ্ছিল। চাঁদপুরের গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) আবুল কাশেম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আটকদের তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়। এদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/ডিডি/১৮৫৪ ঘ.