২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ছিনতাইকারীর গুলিতে ব্যবসায়ী আহত

রাজধানীর বাড্ডা এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীর গুলিতে এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 05:44 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডা এলাকায় শুক্রবার রাতে ছিনতাইকারীর গুলিতে এক ক্ষুদ্র ব্যবসায়ী আহত হয়েছেন। উরুতে গুলিবিদ্ধ অবস্থায় কামাল মামুদ (২৫) নামের ওই ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাড্ডা এলাকায় তার আইমন্নেসা নামের একটি ফোন-ফ্যাক্সের দোকান আছে। তিনি ব-৭৩ দক্ষিণ বাড্ডাবাজার এলাকার মো. হাফেজ আখন্দের ছেলে। হাসপাতালে চিকিৎসাধীন কামাল মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাত ১০টার দিকে রিকশায় বাসায় ফেরার পথে দারগা বাড়ির মোড়ে তিন-চারজন ছিনতাইকারী তার স্বর্ণের চেইন, একটি মোবাইল ফোন সেট ও নগদ প্রায় ছয় হাজার টাকা নিয়ে যায়। যাওয়ার সময় তারা কামালের ডান উরুতে গুলি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৩০ ঘ.