২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

হাতের দু'আঙুল কেটে নিয়েছে দুর্বৃত্তরা

জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর মনোহরদীতে এক তরুণীর হাতের দু'আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2010, 02:44 PM

Updated : 25 Aug 2022, 07:41 PM

নরসিংদী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জমি নিয়ে বিরোধের জেরে নরসিংদীর মনোহরদীতে এক তরুণীর হাতের দু'আঙুল কেটে নিয়েছে প্রতিপক্ষের লোকজন। শুক্রবার দুপুরে মনোহরদী পৌর এলাকার চন্দনবাড়ি মহল্লায় এ ঘটনা ঘটে। গুরুতর আহত মাহফুজা আক্তার (২৫) নামের ওই তরুণীকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনোহরদী থানার ওসি সাইদুর রহমান জানান, চন্দনবাড়ি মহল্লায় জমি নিয়ে দীর্ঘদিন ধরে মাহফুজা আক্তারের সঙ্গে এলাকার হাফেজ মোবারকের বিরোধ চলছিল। এর জেরে দুপুরে হাফেজ মোবারক লোকজন নিয়ে ওই জমি দখল করতে গেলে মাহফুজা বাধা দেন। এ সময় মোবারক ও তার লোকজন মাহফুজারকে মারধর করে এবং তার ডান হাতের দু'টি আঙুল কেটে নিয়ে যায়। পরে এলাকার লোকজন এলে তারা পালিয়ে যায়। এ ঘটনায় মনোহরদী থানায় মামলা দায়ের করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০২২ ঘ.