ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার ফান্দাউক ইউনিয়নের কামাল দিঘীর পাড়ে শুক্রবার সকালে খাস জমি দখলকে কেন্দ্র করে দু'দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে।
আহদের মধ্যে ১০জনকে নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
নাসিরনগর থানার ওসি গোলাম ফারুক জানান, শুক্রবার সকালে কামাল দিঘীর পারের একটি খাস জমি নিয়ে আমীর আলী এবং শাহরাজ মেম্বারের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাদের সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পরে।
নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এলাকায় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৪৩ ঘ.
bdnews24