সাতক্ষীরা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারত থেকে অবৈধভাবে আনার সময় সাতক্ষীরা সীমান্তে তিন হাজার গরু আটক করেছে বিডিআর।
বৃহস্পতিবার ভোরে পদ্মশাকরা সীমান্তে গরুগুলি আটক করা হয়। তবে কাউকে আটক করা যায়নি।
বিডিআর ৪১ রাইফেল ব্যাটালিয়নের মেজর মনির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভোরে ভারত থেকে গরুর একটি বড় চালান সীমান্ত পেরিয়ে বাংলাদেশ ভূখন্ডে প্রবেশ করলে বিডিআর আটক করে।
আটক গরু শুল্ক বিভাগের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।
এদিকে গরু বেপারী শামসুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভারতীয়রা টাকার বিনিময়ে গরুগুলি তাদের কাছে হস্তান্তর করেছে। প্রচলিত আইন অনুযায়ী তা কুলিয়া কাস্টমস করিডোরে নিয়ে ছাড় করানোর কাজ করা চলছিলো। এ সময় বিডিআর গরুগুলো আটক করে।
শুকুর আলী জানান, সাতক্ষীরার সীমান্ত নদী ইছামতি পার করে ভারতীয় বেপারিরা গরুগুলি নিয়ে এসেছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/২১১৪ ঘ.
bdnews24