ব্রাহ্মণবাড়িয়া, নভেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পারিবারিক কলহের জেরে ব্রাহ্মণবাড়িয়ায় এক ব্যক্তি নিজের ছেলেকে হত্যা করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
পুলিশ জানায়, বুধবার বিকালে সদর উপজেলার উজানিসার গ্রামে রিফাত (২) নামের শিশুটিকে পিটিয়ে ও আছাড় দিয়ে গুরুতর জখম করে তার বাবা সাজু মিয়া (৩০)।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ভর্তি করার পর বৃহস্পতিবার সকালে রিফাত মারা যায়।
সদর থানার ওসি হামিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রিফাতের মা মোমেনা খাতুনের সঙ্গে সতিনের কলহ চলছিলো।
এরই জের ধরে রিফাতের বাবা সাজু ক্ষিপ্ত হয়ে রিফাতকে প্রথমে বেদম পেটায় এবং পরে আছাড় মারে।
ওসি জানান, এ ঘটনায় মোমেনা খাতুন বাদি হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/এমএসবি/১৭১২ ঘ.
bdnews24