সিলেট, নভেম্বর ২৪ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর মীরাপাড়ার রাস্তা থেকে অবৈধ দখলদার উচ্ছেদের দাবিতে অনশন করেছেন এলাকাবাসী।
বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মীরাপাড়ার শতাধিক নারী-পুরুষ-শিশু নগর ভবনের সামনে অনশন শুরু করেন।
আধঘণ্টা পর সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এসে তাদের দাবি পূরণ করার আশ্বাস দিলে অনশন প্রত্যাহার করা হয়।
এলাকাবাসী জানায়, সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের মীরাপাড়ায় একটি প্রভাবশালী মহল সরকারি রাস্তা দখল করে স্থাপনা নির্মাণ করে। ফলে মীরাপাড়ার অর্ধ শতাধিক পরিবারের লোকজনকে অন্যের বাসার ভেতর দিয়ে যাতায়াত করতে হয়।
২০০৭ সালে দুই দফা জরিপ করে অবৈধ স্থাপনাগুলো লাল চিহ্ন দিয়ে শনাক্ত করা হলেও তা উচ্ছেদ করা হয়নি। এ নিয়ে এলাকাবাসী বিভিন্ন সময় কর্মসূচিও পালন দেয়।
মেয়র বদর উদ্দিন আহমদ কামরান সাংবাদিকদের বলেন, এলাকায় অবৈধ স্থাপনা থাকলে সিটি করপোরেশন তা উচ্ছেদ করার ব্যবস্থা নেবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএন/ডিডি/১৮২৪ ঘ.
bdnews24